|
মৌলভীবাজার জেলা প্রশাসনের District portal এ আপনাকে স্বাগতম। প্রবাসী অধ্যুষিত দেশের উত্তর-পূবার্ঞ্চলে অবস্থিত অপরূপ সৌন্দর্য্যমন্ডিত একটি জেলা মৌলভীবাজার। দেশের ৬১.৫২% চা বাগান, বৃহৎ হাওর, বনাঞ্চল ইত্যাদি এ জেলাকে বিশেষভাবে বৈশিষ্ট্যমন্ডিত করেছে। প্রবাসীদের জীবনাচার, চা-শ্রমিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সামাজিক জীবন, মনিপুরী সংস্কৃতি ইত্যাদি এ জেলাকে আকর্ষণীয় করার ক্ষেত্রে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। এ Web-site চালুর মাধ্যমে দেশে-বিদেশে অবস্থানরত জনগণের সাথে দ্রততম সময়ে যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং জনগণ সরকারের সেবা গ্রহণ বিষয়ে সকল তথ্য জানতে পারবেন। এক্ষেত্রে কী কী সেবা প্রদান করা হয়, কী পদ্ধতিতে সেবা প্রদান করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য এখানে সন্নিবেশিত আছে। এছাড়া সেবার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় তথ্য পরামর্শ প্রদানের সুযোগও এখানে রয়েছে। দেশী-বিদেশী যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে এ Web-site এর মাধ্যমে যে কোন বিষয়ে তার সমস্যা সরকারকে অবহিত করতে পারবেন। District portal মৌলভীবাজার ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ।
CLICK HERE FOR ENGLISH VERSION
|
|